News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রীর মৃত্যু, আহত স্বামী, মর্মান্তিক ঘটনা উদয়পুরে
Image

স্ত্রীর মৃত্যু, আহত স্বামী, মর্মান্তিক ঘটনা উদয়পুরে

আগরতলা, ২২ জানুয়ারি: খুমলুঙ যাওয়ার পথে যান দূর্ঘটনায় মৃত্যু হয়েছে স্ত্রীর। ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বামী। সাত সকালে উদয়পুর মহারানী এলাকায় দ্রুতগামী লরি এবং অটোর সংঘর্ষে মহিলার প্রাণ কেড়ে নেয়। ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সাত সকালে মহারানী থেকে খুমলুঙয়ে যাওয়ার জন্য অটোতে চেপেছিলেন কর্মদয়াল জমাতিয়া এবং সুখদেবী জমাতিয়া (৩৫)। স্বামী-স্ত্রী নিজেদের অটোতে খুমুলুঙ যাচ্ছিলেন। মহারানীতে অটোতে ধাক্কা দিয়ে দ্রুতগামী একটি লরি। তাতে রাস্তায় ছিটকে পড়ে দুইজনেই। সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক লরি। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা তাদের উদ্ধার করে মহারানী হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা সুখদেবীকে মৃত বলে ঘোষণা দিয়েছেন। এদিকে, ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি পুলিশ।এদিকে কর্মদয়াল জমাতিয়ার চিকিৎসা চলছে মহারানী হাসপাতালে।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top