News Flash

  • Home
  • দেশ
  • শীতে কাঁপছে দিল্লি, দৃশ্যমানতার অভাবে বিঘ্নিত ট্রেন ও বিমান পরিষেবা
Image

শীতে কাঁপছে দিল্লি, দৃশ্যমানতার অভাবে বিঘ্নিত ট্রেন ও বিমান পরিষেবা

নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, প্রবল শীতের মধ্যেই কুয়াশার দাপটও দিন দিন বাড়ছে। বুধবারও কুয়াশার চাদরে আচ্ছন্ন থাকল জাতীয় রাজধানী দিল্লি। সকাল পর্যন্ত দিল্লির বিভিন্ন অংশ কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে এদিন সকালে বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবা। তবে ঘন কুয়াশা থাকলেও, নতুন দিল্লি রেল স্টেশন থেকে অধিকাংশ ট্রেন এদিন সকালে দেরিতে ছেড়েছে।

ভারতীয় রেল জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে মোট ৯টি দেরিতে চলছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে – ব্রহ্মপুত্র মেল, পূর্বা এক্সপ্রেস, বৈশালী এক্সপ্রেস প্রভৃতি। ঘন কুয়াশার কারণে এদিন সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান পরিষেবাও প্রভাবিত হয়েছে।

Releated Posts

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026

ভাঙড়ে কলেজ চত্বরে সংঘর্ষ: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার চার

কলকাতা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার উপকণ্ঠে পশ্চিমবঙ্গের ভাঙড়ে একটি কলেজ চত্বরে সম্প্রতি দুই দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার…

ByByNews Desk Sep 22, 2026

জামুইয়ে নাবালিকা ছাত্রীকে হেনস্তার ঘটনায় এক গ্রেফতার, ১২০ সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের জামুই-লখিসরাই রুটের মাড়ওয়া পাহাড় এলাকায় দুই নাবালিকা ছাত্রীকে হেনস্তা ও হয়রানির অভিযোগের ঘটনায়…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top