News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্টদের মধ্যে যুবদের কোন স্থান নেই, কটাক্ষ সাংসদ বিপ্লবের
Image

কমিউনিস্টদের মধ্যে যুবদের কোন স্থান নেই, কটাক্ষ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১২ জানুয়ারি : কমিউনিস্টদের মধ্যে যুবদের কোন স্থান নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে যুব বয়সেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কমিউনিস্টদের কটাক্ষ করে এই কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

প্রসঙ্গত, আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যুব মোর্চার আয়োজিত যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্বামীজির জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন।

সাংসদ বিপ্লব যুব দিবস প্রসঙ্গে স্বামীজির যুব সমাজের প্রতি অনুপ্রেরণা প্রদানের বিষয়ে কথা বলেন। পাশাপাশি কমিউনিস্টদের কটাক্ষ করে বলেন, কমিউনিস্টদের মধ্যে যুবদের কোন স্থান নেই। যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে চুল পাকবে ততক্ষণ পর্যন্ত কোন বড় ব্যক্তিত্ব হওয়া যায় না। কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়।

তিনি আরো বলেন, কমিউনিস্টরা থাকলে যুব সমাজকে পঙ্গু করে রাখবে, তাদের উন্নয়ন হতে দেবেনা। তাই যে কয়টা কমিউনিস্ট নেতা বাইরে আছে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার কথা বলেন তিনি।

Releated Posts

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

স্মার্ট সিটির নামে দুর্ভোগ, আগরতলার বেহাল দশার প্রতিবাদে পথে সদর জেলা কংগ্রেস

আগরতলা, ৭ আগস্ট: আগরতলাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নামে সাধারণ মানুষের করের কোটি কোটি টাকা অপচয় ও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top