News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকাশ্য দিবালোকে বিএসএফ এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে হাতাহাতি, বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা, চাঞ্চল্য সীমান্ত এলাকায়
Image

প্রকাশ্য দিবালোকে বিএসএফ এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে হাতাহাতি, বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা, চাঞ্চল্য সীমান্ত এলাকায়

কৈলাসহর, ৭ জানুয়ারি:  প্রকাশ্য দিবালোকে বিএসএফ এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে হাতাহাতির চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এমনকি বিএসএফের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং বিএসএফ জওয়ানদের ধারালো দা দিয়ে কোপাতেও চেস্টা করে বাংলাদেশী নাগরিকরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলার কৈলাসহরের মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ৪৭নং পিলারের কাছে।

ঘটনার বিবরণে জানা যায়, মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে মঙ্গলবার দুপুরে বাংলাদেশের এক পাচারকারী ভারতের সীমান্ত থেকে নেশা সামগ্রী নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। সেসময় টহলরত দুইজন বিএসএফ জওয়ান পাচারে বাঁধা দিলেও বাংলাদেশের পাচারকারীরা  বিএসএফকে  তোয়াক্কা না করে পাচার অব্যাহত রাখে।

একটা সময় বাংলাদেশের পাচারকারীরা দুই বিএসএফ জওয়ানকে বাজে ভাষায় গালিগালাজ শুরু করে। বাংলাদেশের পাচারকারীদের পেছনে ধাওয়া করে বিএসএফ জওয়ানরা বাংলাদেশের ভূখণ্ডে পৌঁছে যায়। 
পরবর্তী সময় দুই বিএসএফ জওয়ান ভারতের অংশে ফিরে আসতে শুরু করলে ঘটনাস্থলে এসে হাজির হয় বাংলাদেশের বি.ডি.আর তথা সীমান্তরক্ষীরা। বি.ডি.আর দুই বি.এস.এফ জওয়ানদের সাথে আলাপ আলোচনা করতে শুরু করে। সেসময় বাংলাদেশের সংশ্লিষ্ট গ্রামের মানুষেরা উত্তেজিত হয়ে দুই বিএসএফ জওয়ানের উপর আক্রমণ করতে শুরু করে। এমনকি বিএসএফ জওয়ানের কাছ থেকে জোর করে বন্দুক ছিনিয়ে নেওয়ারও চেস্টা করে। যদিও বাংলাদেশের এক বিডিআর জওয়ান দুই বিএসএফ জওয়ানকে বাঁচাতে চেস্টা করে।

একটা সময় বাংলাদেশের নাগরিকরা বিএসএফ জওয়ানের উপর ধারালো দা দিয়ে কুপাতেও চেস্টা করে এবং দুই বিএসএফ জওয়ানদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এমনকি বিএসএফ জওয়ানদের হিন্দু বলেও কটাক্ষ করতে শোনা যায়। তাছাড়া বাংলাদেশের নাগরিকরা বিএসএফের উপর মিথ্যা অভিযোগ করে যে, বিএসএফ জওয়ানরা বাংলাদেশে গুলি চালিয়েছে এবং বাংলাদেশের মহিলাদের সাথে খারাপ আচরণ করেছে বলেও মিথ্যা অভিযোগ তোলে বাংলাদেশের নাগরিকরা বি.এস.এফের উপর আক্রমনের চেস্টা করে। এই অবস্থা চলাকালীন ধীরে ধীরে বিএসএফ জওয়ানের সংখ্যা বাড়তে থাকে। বিএসএফ জওয়ানদের সংখ্যা বাড়তে দেখে বাংলাদেশের নাগরিকরা বাধ্য হয়ে পিছু হটতে শুরু করে। এই ঘটনায় মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026

‘এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়’, এফসিআরএ (FCRA) সংশোধনী বিল নিয়ে মার্কিন আইনপ্রণেতার মন্তব্য খারিজ করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ফরেন কনট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট (এফসিআরএ)-এর সংশোধনী বিল নিয়ে আন্তর্জাতিক মহলের একাংশের…

ByBySandeep Biswas Aug 7, 2026

১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির ডাক চার বামপন্থী সংগঠনের

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও শ্রমিক-বিরোধী নীতির প্রতিবাদে আগামী ১০ আগস্ট রাজ্যজুড়ে ‘বিজেপি ভারত ছাড়ো’ কর্মসূচির…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top