News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংহ, ১ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় রাষ্ট্রীয় শোক ঘোষণা
Image

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংহ, ১ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় রাষ্ট্রীয় শোক ঘোষণা

আগরতলা, ২৭ ডিসেম্বর : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংহ বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন। তাঁর প্রয়াণে আগামী ১ জানুয়ারি পর্যন্ত ত্রিপুরায় রাষ্ট্রীয় শোক ঘোষণা দেওয়া হয়েছে। এই সময়ে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধ নর্মিত থাকবে। কেন্দ্রীয় সরকার তাঁর প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ শুক্রবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মনমোহন সিংয়ের প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের তরফেও যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top