News Flash

  • Home
  • দেশ
  • মনমোহন সিংয়ের পার্থিব শরীর এইমস থেকে বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে
Image

মনমোহন সিংয়ের পার্থিব শরীর এইমস থেকে বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিং-এর পার্থিব শরীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) থেকে রাত ১ টার দিকে দিল্লিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার রাতে ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী। ভারত সরকার শুক্রবারের জন্য নির্ধারিত সমস্ত অনুষ্ঠান বাতিল করেছে এবং ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

অন্যদিকে, কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর সম্মানে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন সহ সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচীর মধ্যে সকল আন্দোলন ও প্রচার কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। ৩ জানুয়ারি, ২০২৫ থেকে দলীয় কর্মসূচি পুনরায় শুরু হবে। শোকের এই আবহে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Releated Posts

মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা

তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top