News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শক্তি সংরক্ষণ দিবসে জাতীয় পুরস্কারে ভূষিত হলো  রাজ্য
Image

শক্তি সংরক্ষণ দিবসে জাতীয় পুরস্কারে ভূষিত হলো  রাজ্য

আগরতলা, ১৪ই ডিসেম্বর।। জাতীয় শক্তি সংরক্ষণ দিবসে ত্রিপুরার মুকুটে যুক্ত হল প্রথম পুরস্কার। শনিবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে গ্রুপ ফোর ক্যাটাগরিতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের সঙ্গে সংযুক্ত ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি এর স্টেট ডেজিগনেটেড এজেন্সীকে শক্তি সংরক্ষণে অনবদ্য ভূমিকার জন্য প্রথম পুরস্কারে ভূষিত করা হয়।

নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক অধিকর্তা সর্বজিৎ সিং ডোগরা এবং বিইই  স্টেট ডেজিগনেটেড এজেন্সি এর নোডাল অফিসার ইঞ্জিনিয়ার সীমা দাস এর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন। এদিকে শনিবার আগরতলায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে দুটি বিভাগে ছাত্রছাত্রীদের মধ্যে শক্তি সংরক্ষণ বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় দুটো বিভাগে ৩০০ এর অধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। এর আগে শক্তি সংরক্ষণ বিষয়ক অনুষ্ঠানে শক্তি সংরক্ষণ এবং বিদ্যুৎ ব্যবহারজনিত নানা বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিপিজিএল এর জেনারেল ম্যানেজার হরে কৃষ্ণ দাস এবং টিএসইসিএল এর জেনারেল ম্যানেজার ফিন্যান্স গৌতম মুখোপাধ্যায় সমেত অন্যান্যরা।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026

নির্মাণ কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

সাব্রুম, ১৬ জুনঃ নির্মাণ কাজে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক রাজমিস্ত্রি। সাব্রুম মহকুমার পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top