News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি হাসপাতালে, অবস্থা স্থিতিশীল 
Image

(আপডেট) অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি হাসপাতালে, অবস্থা স্থিতিশীল 

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.): অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে আডবাণীকে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরে একাধিকবার তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। গত জুলাই মাসেই বয়সজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করাতে হয়। সে বার কিছু দিন পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পান প্রবীণ নেতা। আবার শুক্রবার রাতে হাসপাতালের আইসিইউ-তে তাঁকে ভর্তি করানো হয়। শনিবার অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয়েছে, ৯৭ বছর বয়সী লালকৃষ্ণ আডবাণীকে শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি নিউরোলজি বিভাগের বরিষ্ঠ চিকিৎসক ডাঃ বিনীত সুরির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top