News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় এনইসি-র পূর্ণাঙ্গ বৈঠক (প্লেনারি)অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১শে ডিসেম্বর
Image

আগরতলায় এনইসি-র পূর্ণাঙ্গ বৈঠক (প্লেনারি)অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১শে ডিসেম্বর

শিলং/ আগরতলা, ১৪ ডিসেম্বর : আগামী ২০ ও ২১ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় উত্তর-পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি) সচিবালয়ের ৭২ তম পূর্ণাঙ্গ বৈঠক (প্লেনারি অধিবেশন) অনুষ্ঠিত হবে। ২১ ডিসেম্বর আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠেয় পূর্ণাঙ্গ অধিবেশনে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং এনইসি-র চেয়ারম্যান অমিত শাহ।

এই অধিবেশনে উপস্থিত থাকবেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রী এবং এনইসি-র ভাইস চেয়ারম্যান জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজূমদার। উত্তর-পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা সহ এনইসি-র দুই সদস্য উপস্থিত থাকবেন।

২০শে ডিসেম্বর হোটেল পোলো টাওয়ারে অনুষ্ঠিত হবে প্রাক-পূর্ণাঙ্গ-বৈঠক কারিগরি অধিবেশন। ডঃ সুকান্ত মজূমদার এই অধিবেশনে পৌরোহিত্য করবেন। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের সচিবগণ, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্য সচিবগণ এবং পরিকল্পনা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা এই অধিবেশনে অংশগ্রহণ করবেন।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top