News Flash

  • Home
  • দেশ
  • ১৯৭৮ সাল থেকে ছিল বন্ধ, উত্তর প্রদেশের সম্ভলে মন্দির খুলে দিল প্রশাসন
Image

১৯৭৮ সাল থেকে ছিল বন্ধ, উত্তর প্রদেশের সম্ভলে মন্দির খুলে দিল প্রশাসন

সম্ভল, ১৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সম্ভল জেলায় প্রায় ৪২ বছর বন্ধ থাকা একটি মন্দির খুলে দিল প্রশাসন। শনিবার সকাল থেকে সম্ভলে অবৈধ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তদন্তে নেমেছিল প্রশাসন। সেই অভিযানের সময় প্রাচীন ভগবান শিব মন্দিরের কাছে একটি কূপ পাওয়া। গিয়েছে, যা ৪২ বছর পর আবার খোলা হয়েছে।

সম্ভলের জেলাশাসক রাজেন্দর পেনসিয়া বলেছেন, “যখন আমরা এই এলাকায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলাম, তখন আমরা একটি মন্দির দেখতে পেলাম, যেটি দখল করা হয়েছিল। আমরা মন্দিরটি পরিষ্কার করছি এবং প্রাচীন কূপের উপর একটি র‌্যাম্প তৈরি করা হয়েছিল। যখন আমরা র‌্যাম্পটি তুলেছি, আমরা একটি কূপ পেয়েছি। এলাকায় মুসলিম সম্প্রদায়ের লোকজন বাস করে, মন্দিরটি যাদের তাদের কাছে হস্তান্তর করা হবে। এএসআই-কে কার্বন ডেটিং-এর মাধ্যমে মন্দিরটি কতটা প্রাচীন তা খুঁজে বের করতে হবে।” অতিরিক্ত এসপি শ্রীশ চন্দ্র বলেন, “মন্দিরের সামনে একটি প্রাচীন কূপ সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল। খননের পর ওই এলাকায় একটি কূপ পাওয়া গিয়েছে।” প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১৯৭৮ সাল থেকে মন্দিরটি বন্ধ ছিল।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top