News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত কৈলাসহরের কুবঝার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ
Image

সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত কৈলাসহরের কুবঝার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ

আগরতলা, ১৪ ডিসেম্বর: সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে কৈলাসহরের কুবঝার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ। যার ফলে স্কুলের ছাত্র ছাত্রীরা মাটিতে বসে কিংবা বারান্দায় বসে মিড ডে মিলের খাওয়া দাওয়া করলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো হেলদোল নেই।

তিন বছর ধরে স্কুলের শ্রেণিকক্ষের সংস্কার করে না দেওয়ায় কক্ষের অভাবে স্কুলের ছাত্র ছাত্রীরা মাটিতে বসে কিংবা বারান্দায় বসে মিড ডে মিলের খাওয়া দাওয়া করলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো হেলদোল নেই। এনিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে ছাত্র ছাত্রী সহ অভিভাবকদের মধ্যে। ঘটনা কৈলাসহরের কুবঝার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে।

প্রসঙ্গত, কৈলাসহরের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত কুবঝার উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ১১৩জন এবং আট জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। স্কুলের একটি ক্লাস রুমের টিনের ছাউনি প্রায় তিন বছর পূর্বের এক ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে রাতের অন্ধকারে ক্লাস রুমের দরজা জানালা কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। প্রায় তিন বছর ধরে ক্লাস রুমটি ব্যবহার করা যাচ্ছে না। রুমটি সংস্কার করার জন্য স্কুলের পক্ষ থেকে কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে দপ্তরের আধিকারিকদের জানানো হলেও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয়নি। অথচ স্কুলে রুমের অভাবে স্কুলের ছাত্র ছাত্রীরা প্রতিদিন মিড-ডে মিলের খাবার খাচ্ছে বারান্দায় বসে কিংবা মাটিতে বসে।

এব্যাপারে স্কুলের শিক্ষক সন্দীপ দেবনাথ জানান যে, স্কুলের রুমটি সংস্কার করার জন্য দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছিল। তারপর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্থানীয় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের নজরে নেওয়ার জন্য এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত স্কুল রুমটি সংস্কার করার জন্য তাদের একশন প্ল্যানে উঠাবে। পরবর্তী সময়ে পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কার করে দেওয়া হবে। দপ্তরের নির্দেশ অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ স্থানীয় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতকে অনেক আগেই জানিয়েছেন বলেও জানান তিনি।

সাম্প্রতিক কালে কৈলাসহরের গৌরনগর ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্কুলটি পরিদর্শন করেছেন বলেও শিক্ষক সন্দীপ দেবনাথ জানান। এখন দেখার বিষয় কবে নাগাদ স্কুলের রুমের সংস্কার হয়। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top