News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীর্ঘ পাঁচ মাস পর মিতালী এক্সপ্রেস ভারতের মাটিতে
Image

দীর্ঘ পাঁচ মাস পর মিতালী এক্সপ্রেস ভারতের মাটিতে

হলদিবাড়ি, ১১ ডিসেম্বর(হি.স.): বুধবার সকাল থেকেই মিতালী এক্সপ্রেসকে ভারতের মাটিতেই দেখা যায়। বাংলাদেশ সীমান্ত পার করে হলদিবাড়ি স্টেশনে রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, পাঁচ মাস ধরে বাংলাদেশে আটকে থাকা ট্রেনটির কোচগুলি কিছুটা জীর্ণ অবস্থায় ফিরে এসেছে। তবে ঠিক কবে থেকে পুনরায় মিতালী এক্সপ্রেসের পরিষেবা চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আটকে ছিল মিতালী এক্সপ্রেস। সোমবার দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পরদিনই ট্রেনটি ভারতে ফেরত পাঠানো হয়। মঙ্গলবার বাংলাদেশের রেলওয়ের একটি ইঞ্জিন মিতালী এক্সপ্রেসের খালি বগিগুলো আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দেয়।

মিতালী এক্সপ্রেস ভারত-বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ রেল পরিষেবাগুলির একটি। এর পুনরায় পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় আছেন দুই দেশের বহু যাত্রী।

Releated Posts

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026

বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদের সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার, তদন্তে এসটিএফ

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি জনবহুল এলাকা…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top