News Flash

  • Home
  • বিদেশ
  • চিন্ময় প্রভুর আগাম জামিনের আর্জির শুনানি খারিজ চট্টগ্রামে
Image

চিন্ময় প্রভুর আগাম জামিনের আর্জির শুনানি খারিজ চট্টগ্রামে

চট্টগ্রাম, ১১ ডিসেম্বর (হি.স.): সন্ন্যাসী চিন্ময় প্রভুর জামিনের মামলার শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ হয়ে গেল বুধবার।

চট্টগ্রাম আদালতের আইনজীবীদের সম্মিলিত ‘বাধা’র মুখে পড়ে ওই আর্জি। শ-দুয়েক আইনজীবী এজলাসে হাজির হয়ে রবীন্দ্র ঘোষের আর্জির বিরোধিতা করেন। তাঁরা দাবি করেন, নির্ধারিত দিন অর্থাৎ ২ জানুয়ারিই চিন্ময়ের জামিনের আবেদন নিয়ে ফের শুনানি করা যেতে পারে। তার আগে নয়।

এই অবস্থায় মৌলবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা থেকে চট্টগ্রামে এসে মামলা এগিয়ে আনার আবেদন করেছিলেন এক আইনজীবী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের নামজাদা আইনজীবী রবীন্দ্র ঘোষ বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে হাজির হয়ে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদন ২ জানুয়ারির পরিবর্তে এদিন শোনার জন্য বিচারকের কাছে আর্জি জানান।

অভিযোগ, এই আবেদনও চট্টগ্রাম আদালতের আইনজীবীদের সম্মিলিত ‘বাধা’র মুখে পড়ে। এই অবস্থায় অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মহম্মদ সাইফুল ইসলাম আগাম জামিনের আর্জির শুনানি খারিজ করে দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দাবি করেন, চিন্ময়ের পক্ষের আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন নাকচ করা হয়েছে।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top