News Flash

  • Home
  • Uncategorized
  • ওবিসি সমবায় উন্নয়ন নিগম লিঃ এর নতুন বোর্ড অব ডিরেক্টর গঠিত
Image

ওবিসি সমবায় উন্নয়ন নিগম লিঃ এর নতুন বোর্ড অব ডিরেক্টর গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ ত্রিপুরা ওবিসি সমবায় উন্নয়ন নিগম লিঃ এর নতুন বোর্ড অব ডিরেক্টর গঠিত

শুক্রবার আগরতলায় এসসি কর্পোরেশনের নব গঠিত কমিটিকে নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছে৷ নিজস্ব ছবি৷
শুক্রবার আগরতলায় এসসি কর্পোরেশনের নব গঠিত কমিটিকে নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়েছে৷ নিজস্ব ছবি৷

হয়েছে৷ পাঁচ বছরের জন্য গঠিত নতুন বোর্ড অব ডিরেক্টরে চেয়ারম্যান সহ মোট আট জন রয়েছেন৷ চেয়ারম্যান হয়েছেন ব্রজ গোপাল ভৌমিক৷ এছাড়া সাত জন বোর্ড অব ডিরেক্টরের মধ্যে দুইজন মহিলা রয়েছে৷ এবরাই প্রথম মহিলা বোর্ড অব ডিরেক্টর করা হয়েছে৷ এই দুই মহিলা বোর্ড অব ডিরেক্টর হলেন কমল রাণী শিল এবং হেলেন ঘোষ৷ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বোর্ড অব ডিরেক্টর গঠনের বিষয়ে অবহিত করেন চেয়ারম্যান ব্রজ গোপাল ভৌমিক৷
শ্রীভৌমিক নিগমের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে জানিয়ে বলেন, ১৯৯৬-৯৭ অর্থবর্ষে প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা ওবিসি সমবায় উন্নয়ন নিগম লিঃ৷ নিগম ত্রিপুরা সরকারের প্রতিশ্রুতি সাপেক্ষে জাতীয় পশ্চাদপদ শ্রেণী ও আর্থ উন্নয়ন নিগম থেকে ঋণ গ্রহণ করে রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্তদের আর্থ, সামাজিক, শিক্ষা ও স্ব-উদ্যোগী করে তোলার লক্ষ্যে যেকোন ধরনের ব্যবসার জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে৷ কৃষি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, পরিবহণ ক্ষেত্র, উচ্চশিক্ষা সহ মহিলাদের জন্য বিশেষ ঋণ প্রদানের ব্যবস্থা করে৷ পাশাপাশি ক্ষুদ্র প্রকল্পের জন্যও ঋণ প্রদান করা হয়৷
বোর্ড অব ডিরেক্টরের চেয়ারম্যান জানিয়েছেন, নিগম ১৯৯৬-৯৭ ইং থেকে ২০১৫-১৬ ইং অর্থবর্ষে মোট ৬৫২৫ জনকে মোট ৭৬১০ কোটি টাকা ঋণ প্রদান করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top