News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দেড় লক্ষাধিক টাকার গাঁজা সহ বহি:রাজ্যের দুই মহিলা আটক
Image

দেড় লক্ষাধিক টাকার গাঁজা সহ বহি:রাজ্যের দুই মহিলা আটক

আগরতলা, ১১ ডিসেম্বর : নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় ৮.৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে দুইজন মহিলাকে আটক করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি।

পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেল স্টেশন দিয়ে গাঁজা পাচারকারীদের নাম জানা গিয়েছে। পূর্ব আগরতলা থানার মহিলা ইন্সপেক্টর কমলা মুড়া সিং, নারায়ন দে ও কলেজটিলা ফাঁড়ির ওসি শ্যামল দেবনাথ এর নেতৃত্বে একটি টিম গঠন করে স্টেশন এলাকায় তল্লাশি চালিয়েছিল। ওই অভিযানে বিহার নিবাসী পুতুল দেবী এবং সঙ্গীতা দেবী মন্ডলের কাছ থেকে ১৫ টি প্যাকেটে প্রায় ৮.৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদেরকে আটক করে পূর্ব আগরতলা থানা নিয়ে যাওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে। তিনি জানান, রেল পথকে ব্যবহার করে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী অনায়াসে বহি রাজ্যে পাচার হচ্ছে। কোন কোন সময় পুলিশের হাতে ধরা পড়ে আবার কোন সময় পাচারকরীরা সাফল্য পায়।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top