News Flash

  • Home
  • প্রধান খবর
  • “তাঁর জীবন জাতির জন্য উৎসর্গ করেছিলেন”, বালাসাহেব দেওরসকে শ্রদ্ধা অমিত শাহর
Image

“তাঁর জীবন জাতির জন্য উৎসর্গ করেছিলেন”, বালাসাহেব দেওরসকে শ্রদ্ধা অমিত শাহর

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): “বালাসাহেব দেওরস জি মাতৃভূমির জন্য সেবা ও আত্মত্যাগকে তাঁর জীবনের লক্ষ্য করেছিলেন। তাঁর জীবন জাতির জন্য উৎসর্গ করেছিলেন।” বুধবার এক্সবার্তায় আরএসএস-এর প্রয়াত অন্যতম প্রাণপুরুষকে এভাবেই শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “সামাজিক সম্প্রীতির প্রবর্তক, মহান চিন্তাবিদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৃতীয় সরসঙ্ঘচালক পরম শ্রদ্ধেয় বালাসাহেব দেওরস জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

জরুরি অবস্থার বিরুদ্ধে গণআন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অতুলনীয় অবদান রেখেছিলেন। অস্পৃশ্যতা দূরীকরণে তাঁর চিন্তাধারা সামাজিক ঐক্যের অনুভূতিকে শক্তিশালী করেছিল। বালাসাহেব দেওরস জির জীবন ও দর্শন প্রতিটি দেশপ্রেমিকের জন্য অনুপ্রেরণার উৎস।”

প্রসঙ্গত, পুরো নাম ছিল মধুকর দত্তাত্রয় দেওরস। ১৯১৫-র ১১ ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম। উজ্জ্বল সংগঠক এবং কৌশলগত চিন্তাবিদ হিসেবে পরিচিত বালাসাহেব ১৯৭৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সরসঙ্ঘচালক ছিলেন।

Releated Posts

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-স্লোভাকিয়া সম্পর্ক ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এ উন্নীত, নতুন গতি পাবে দ্বিপাক্ষিক সহযোগিতা: বিদেশ মন্ত্রক

ব্রাতিস্লাভা, ১৬ জুন (আইএএনএস): ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর মর্যাদায় উন্নীত করেছে। ভারতের বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 16, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top