News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশী নাবালিকাকে তার দেশে ফেরৎ পাঠালো বিএসএফ
Image

বাংলাদেশী নাবালিকাকে তার দেশে ফেরৎ পাঠালো বিএসএফ

কৈলাসহর, ১০ ডিসেম্বর : কৈলাসহরে ১৯৯ নং বিএসএফ  এবং ৪৬ নং বিজিবি ‘র কোম্পানি কমান্ডার পর্যায়ে এক বৈঠকে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাবালিকাকে তার দেশে ফেরৎ পাঠানো হলো।ঘটনা সোমবার রাতে কৈলাসহর সীমান্তে।

বিবরণে প্রকাশ, গত রবিবার কৈলাসহরের মাগুরুলী সীমান্তে ওপার থেকে বে-আইনীভাবে কিছু লোক প্রবেশের চেষ্টা করে। কিন্তু বিএসএফ সক্রিয় হলে টাউট সহ  বাংলাদেশীরা সীমান্ত অতিক্রম না করে ওপাড়ে চলে যেতে সক্ষম হয়। কিন্তু ১৫ বছরের এক নাবালিকা সীমান্ত অতিক্রম করে এপাড়ে চলে আসায় সে ধৃত হয়। অনুপ্রবেশকারী ঐ নাবালিকার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার চান্দপুরে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, কৈলাসহরের উত্তরাঞ্চলের বাবুর বাজারে সে নানীর বাড়ী তথা মামার বাড়ী বেড়ানোর জন্য এপাড়ে আসে। সে আরো জানায়, ২০১৪ সালে বে-আইনীভাবে সে বাবুরবাজারে এসে ২০/২৫ দিন থেকে গেছে। ২০১৯ সনে এসে প্রায় দুই বছর এপাড়ে থেকেছে।

সে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে। তার মামা’কে  বাবা দেখিয়ে ভারতীয় পরিচয়পত্র আধার কার্ড করে নিয়েছে। এপাড়-ওপারের আদম ব্যাপারী তথা টাউটরা মানুষ পারাপারে যে বল্গাহীনভাবে সক্রিয় তা তার কথায় বি,এস,এফ নিশ্চিত হয়েছে এবং কিছু নামধাম ইত্যাদি সংগ্ৰহ করতে পেরেছে।

গতকাল সোমবার বিএসএফ ও বিজিবি’র মধ্যে টেলিফোনে প্রথমে কথা হয় । পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে আলোচনা হয় জিরো পয়েন্টে। অনুপ্রবেশকারী নাবালিকা’র মায়ের কাছে নাবালিকাকে সমর্পণ হয়েছে নির্বিঘ্নে তবে বাংলাদেশী নাবালিকাটি অনেক তথ্য বিএসএফের কাছে দিয়েছে যা রীতিমতো উদ্বেগের। বিএসএফ নাবালিকাটির জবানবন্দি অনুযায়ী আইনানুগ কাজ শুরু করেছে বলে অ-সমর্থিত সূত্রের খবর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top