News Flash

  • Home
  • দেশ
  • সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত ছিলেন এস এম কৃষ্ণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Image

সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত ছিলেন এস এম কৃষ্ণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্স-এ শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “এস এম কৃষ্ণ একজন অসাধারণ নেতা ছিলেন, সর্বস্তরের মানুষের কাছে তিনি প্রশংসিত ছিলেন। তিনি সর্বদা অন্যদের জীবন উন্নত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর কার্যকালের জন্য, বিশেষ করে পরিকাঠামোগত উন্নয়নে মনোযোগ দেওয়ার জন্য তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এস এম কৃষ্ণ জি একজন চিন্তাবিদও ছিলেন।”

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এস এম কৃষ্ণ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ১৯৯৯ সালের ১১ অক্টোবর থেকে ২০০৪ সালের ২০ মে পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এস এম কৃষ্ণ। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদের পর, তিনি মহারাষ্ট্রের রাজ্যপালও হয়েছিলেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এস এম কৃষ্ণ।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top