News Flash

  • Home
  • দেশ
  • ৯২ বছরে জীবনাবসান, প্রয়াত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ
Image

৯২ বছরে জীবনাবসান, প্রয়াত কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ

বেঙ্গালুরু, ১০ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এস এম কৃষ্ণ। মঙ্গলবার ভোররাত ২.৪৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ দিন তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। ১৯৯৯ সালের ১১ অক্টোবর থেকে ২০০৪ সালের ২০ মে পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন এস এম কৃষ্ণ। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর মেয়াদের পর, তিনি মহারাষ্ট্রের রাজ্যপালও হয়েছিলেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এস এম কৃষ্ণ।

এস এম কৃষ্ণের মৃত্যুতে কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র বলেছেন, “আমরা একজন মহান নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণকে হারিয়েছি। এটা সবচেয়ে দুঃখের বিষয়। মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যপাল হওয়ার মতো অনেক বড় পদে কাজ করেছেন তিনি, কর্ণাটককে অনেক কিছু দিয়েছেন তিনি।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top