News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের সাথে সম্পর্ক আমরা অতীতে যেমন দেখেছি, ভবিষ্যতেও তেমনই দেখতে চাইছি, ভারত সংখ্যালঘুদের সুরক্ষা ও উন্নয়ন চাইছে : বিক্রম মি‌শ্রি
Image

বাংলাদেশের সাথে সম্পর্ক আমরা অতীতে যেমন দেখেছি, ভবিষ্যতেও তেমনই দেখতে চাইছি, ভারত সংখ্যালঘুদের সুরক্ষা ও উন্নয়ন চাইছে : বিক্রম মি‌শ্রি

ঢাকা, ৯ ডিসেম্বর : বাংলাদেশের সাথে সম্পর্ক আমরা অতীতে যেমন দেখেছি, ভবিষ্যতেও তেমনই দেখতে চাইছি। সোমবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বার্তায় একথা বলেন ভারতের বিদেশ স‌চিব বিক্রম মি‌শ্রি। সাথে তিনি যোগ করেন, সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথা জানানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন ভারত চাইছে।

বিক্রম মিশ্রি বলেন, নতুন সরকারের সঙ্গে এটা প্রথম বিদেশ সচিব স্তরের বৈঠক। আমাদের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক মতবিনিময় হয়েছে। আমাদের আকাঙ্ক্ষা হলো- ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক ও লাভজনক সম্পর্ক, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা অতীতে যেমন দেখেছি এবং ভবিষ্যতেও তেমনই দেখতে চাই।

এদিন তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত গভীরভাবে কাজ করতে চাইছে। একই সঙ্গে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলি আলোচনা হয়েছে। সংখ্যালঘু ইস্যুতে ভারত উদ্বেগের কথা জানিয়েছে। তাঁর কথায়, সংখ্যালঘু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন ভারত চাইছে। আমরা আশা করছি, বাংলাদেশ কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ নেবে।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক চায় ভারত। আমাদের মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং কূটনৈতিক সম্পত্তির ওপর আক্রমণের মতো সাম্প্রতিক দুঃখজনক কিছু ঘটনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত আশা করে, সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে বিষয়গুলো দেখবে।

বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারত আগ্রহী বলে জানিয়েছেন বিদেশ স‌চিব বিক্রম মি‌শ্রি। তিনি বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রীই প্রথম বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন। আজকের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ভারত চায় দুই দেশের মধ্যে ইতিবাচক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক। অতীতেও আমাদের সেই সম্পর্ক ছিল, সেটি ভবিষ্যতেও আমরা অব্যাহত রাখতে চাই। এই সম্পর্ক জনগণকেন্দ্রিক, যা সবার জন্য কল্যাণকর। এসময় তিনি দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, জল, শক্তি এবং ব্যবসাক্ষেত্র যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করতে কাজ চলছে বলেও জানান তিনি।

এদিন সকাল ৮টা নাগাদ ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় আসেন ভারতের বিদেশ সচিব। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হচ্ছে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top