আগরতলা, ৮ ডিসেম্বর : অবৈধভাবে “তোমার নাম কি?” পোস্টার লাগানোর জন্য সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হবে। এমনটাই জানালেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
প্রসঙ্গত, শহর জুড়ে পোস্টার লাগানো হয়েছিল “তোমার নাম কি?”। এই পোস্টারকে ঘিরে সাধারণত জনগণের মধ্যে কৌতুহল দেখা দিয়েছিল। পুর নিগমের থেকে এই বিষয়ে জানতে চাওয়া হলেও প্রাথমিকভাবে কোনো উত্তর পাওয়া যায় নি। কিন্তু নিগমের পক্ষ থেকে ব্যানার সম্পর্কে তদন্ত করা হয়েছে।
আজ পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে থাকা সিসি ক্যামেরার মাধ্যমে ব্যানার লাগানো ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জন্য গেছে এক কোম্পানির হয়ে তিনি এই কাজ করেছিলেন। এরপর ওই কোম্পানির সাথে যোগাযোগ করে অবৈধভাবে এই পোস্টার লাগানোর জন্য সাড়ে চার লাখ টাকা জরিমানা প্রদানের কথা জানানো হয়েছে।



















