News Flash

Image

চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর

আগরতলা, ৫ ডিসেম্বর : চুরি করতে গিয়ে জনতার হাতে আটক চোর। পরবর্তী সময়ে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। ওই ঘটনায় সোনামুড়া মধুবন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া থানাধীন মধুবন মূল সড়কের সঙ্গে শ্যামল ভদ্রের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। ওই সময় পাশের বাড়ির এক মহিলা চোরকে দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন মুহূর্তের মধ্যে ভিড় জমে।,এদিকে চুর হানিফ মিয়া নিজেকে বাঁচার জন্য গোমতী নদীতে ঝাঁপ দিলে তাকে নদী থেকে উদ্ধার করে উত্তেজিত জনতা। পরবর্তী সময়ে পুলিশের হাতে তুলে দেয়।

এবিষয়ে শ্যামল ভদ্র বলেহ, তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। অন্যান্য দিনের ন্যায় শ্যামল ভদ্র রাজমিস্ত্রি কাজে বের হয়েছিল। দুপুর ১:৩০ টার দিকে তার কাছে পাশের বাড়ির একজন তাকে ফোন করে জানান ঘরে চুরি হয়েছে। শ্যামল ভদ্র তড়ি ঘড়ি করে বাড়িতে গিয়ে দেখেন ঘরের দুটি দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘরের ভিতর জিনিস পত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। তার কাজের কিছু সরঞ্জাম চুরি করে চোর দল।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top