News Flash

  • Home
  • বিদেশ
  • চিনে ভূমিধস, নিখোঁজ ১৩ শ্রমিক 
Image

চিনে ভূমিধস, নিখোঁজ ১৩ শ্রমিক 

বেজিং, ৫ ডিসেম্বর (হি.স.): চিনের একটি শহরে ভূমিধসের ঘটনায় ১৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের শেনজেনে এই দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, রাত বুধবার ১১টার দিকে শেনঝেনের একটি রেল প্রকল্পের নির্মাণস্থলে একটি অংশের মাটিতে হঠাৎ ধস নামে। এই দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন ১৩ জন। এঁরা সবাই শ্রমিক।

সেদেশের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে জানা যাচ্ছে, শেনঝেন-জিয়াংমেন রেলপথের একটি অংশের নির্মাণস্থলে দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাওআন জেলা জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাত ১১টার দিকে শেনজেন-জিয়াংমেন রেলওয়ে নির্মাণস্থলে একটি অংশের নিচের মাটি হঠাৎ ভেঙে পড়ে। তাতেই এই দুর্ঘটনা।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top