News Flash

  • Home
  • Uncategorized
  • পারদ-পতন মহানগরীতে, শীতের প্রত্যাবর্তন শহরতলি ও জেলায়
Image

পারদ-পতন মহানগরীতে, শীতের প্রত্যাবর্তন শহরতলি ও জেলায়

কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): চলতি সপ্তাহের শেষেই পারদ-পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই জমিয়ে শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পারদ। এ ছাড়াও দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে হতে পারে তুষারপাত। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দার্জিলিং-এ।

বৃহস্পতিবারই কলকাতায় কমেছে তাপমাত্রা, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। পরবর্তী তিন দিনে আরও নামতে পারে পারদ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্কই থাকবে আবহাওয়া। সপ্তাহভর পরিষ্কার থাকবে আকাশ। সব জেলাতেই সকালের দিকে কম-বেশি হালকা কুয়াশা দেখা যাবে। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা। শুক্রবার মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top