News Flash

Image

১৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ৩ নেশা কারবারি

আগরতলা, ২৮ নভেম্বর: শ্রীভূ‌মির প্যাটেলনগ‌রে ১৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক ৩ নেশাকারবারি। বাজেয়াপ্ত করা হয়েছে দু‌টি বিলাসী বহুল গাড়ি। সর্বনাশা নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রে‌খে‌ছে শ্রীভুমি জেলা পুলিশ।

এমর্মে বুধবার গোপন এক সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ থানার পু‌লিশ প্যাটেলনগর আসাম-ত্রিপুরা আট নং জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া দুটি বিলাসবহুল গাড়ি থেকে পচাত্তর হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় শ্রীভূমি জেলা পুলিশ। উক্ত অ‌ভিযা‌নে পাচারের সঙ্গে ব্যবহৃত এএস০২- এইচ- ০১১৯ ও এএস০১ – এফএক্স – ৩৮৬২ নম্বরের গাড়ি দুটোকেও আটক করে পুলিশ। ধৃতরা হল হোসেন আহমদ, নাজিম উদ্দিন ও আব্দুলা খয়ের। উভয়ের বাড়ি কাছাড় জেলায়।

প্রাপ্ত তথ্য মতে, এ‌দিন সকালে শ্রীভুমি জেলা পুলিশ সুপার পার্থপ্ৰতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল আসাম-ত্রিপুরা ৮নং জাতীয় সড়কে ওৎপেতে বসে থাকে। এক সময় উক্ত রাস্তা ধ‌রে মিজোরাম থেকে বিলাসবহুল দুটি গাড়ি পাথারকা‌ন্দি অ‌ভিমু‌খে আসার প‌থে গা‌ড়ি দু‌টি আটক ক‌রে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে পৃথক পৃথক ভাবে ৭৫ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। যার কা‌লোবাজারী মুল‌্য প্রায় উ‌নিশ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের প্রাথ‌মিক জেরায় ধৃতরা জানায় যে তারা ড্রাগসগু‌লো মিজোরাম থেকে সংগ্রহ ক‌রে পাথারকান্দিতে নিয়ে যাবার কথা ছিল। বর্তমা‌নে ধৃত‌দের সদর থানায় আট‌কে রে‌খে টানা জেরা কর‌ছে জেলা পু‌লিশ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top