News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রী পদের লালসা নেই, মোদী-শাহ যে সিদ্ধান্তই নেবেন তাই মেনে নেব : একনাথ শিন্ডে
Image

মুখ্যমন্ত্রী পদের লালসা নেই, মোদী-শাহ যে সিদ্ধান্তই নেবেন তাই মেনে নেব : একনাথ শিন্ডে

থানে, ২৭ নভেম্বর (হি.স.): মুখ্যমন্ত্রী পদের কোনও লালসা নেই তাঁর, জানিয়ে দিলেন মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে। তিনি বলেছেন, আমার মুখ্যমন্ত্রী পদের কোনও লালসা নেই, প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ যে সিদ্ধান্তই নেবেন তাই মেনে নেব। বুধবার থানে-তে এক সাংবাদিক সম্মেলনে একনাথ শিন্ডে বলেছেন, মহাযুতি যাকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত করবে, শিবসৈনিকরা তাকে সমর্থন করবে।

একনাথ শিন্ডে বলেছেন, “আমি মহারাষ্ট্রের সমস্ত ভোটারকে মহাযুতিকে সমর্থন করার জন্য এবং আমাদের একটি বিরাট জয় দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এটা অভূতপূর্ব, একজন সাধারণ শিবসৈনিককে মুখ্যমন্ত্রী করার যে স্বপ্ন ছিল বালাসাহেব ঠাকরের, তা অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মোদী পূরণ করেছেন। তাঁরা সবসময় আমার পাশে দাঁড়িয়েছে।” শিন্ডে আরও বলেছেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমার কারণে যদি মহারাষ্ট্রে সরকার গঠনে কোনও সমস্যা হয়, তাহলে মনে কোনও সন্দেহ আনবেন না এবং আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, সেই সিদ্ধান্ত আমার কাছে গ্রহণযোগ্য। আপনি আমাদের পরিবারের প্রধান। গতকাল প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। আমার জন্য সরকার গঠনে কোনও সমস্যা হবে না।”

একনাথ শিন্ডের কথায়, “আমি সবসময় একজন কর্মী হিসাবে কাজ করেছি। আমি নিজেকে কখনই মুখ্যমন্ত্রী ভাবিনি। সিএম মানে কমন ম্যান, আমি এই বিবেচনা করেই কাজ করেছি। আমাদের মানুষের জন্য কাজ করা উচিত। আমি নাগরিকদের কষ্ট দেখেছি, তারা কীভাবে তাদের সংসার চালাত।”

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top