News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ওয়াই টি এফ
Image

পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে সরব ওয়াই টি এফ

আগরতলা, ২৭ নভেম্বর: পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে ওয়াই টি এফ। এদিন সংগঠনের সদস্যরা রবীন্দ্র শতবার্ষিক ভবনের সামনে থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের এক নেতা বলেন, আগরতলার পুরাতন রাজবাড়ীটিকে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যপর জাতি জনজাতওরা ত্রিপুরার উন্নয়ন চায়। কিন্তু ইতিহাস মুছে উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়।

এদিন তিনি আরও বলেন, পুষ্পবন্ত প্রাসাদ ত্রিপুরার একটি প্রাচীন রাজকীয় প্রাসাদ। ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। এটি ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরার রাজভবন হিসেবে ছিল, যা পরবর্তীতে স্থানান্তরিত হয়। কিন্তু রাজ্য সরকার পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরার রাজ আমলের অস্তিত্ব বহন করছে এই রাজভবনটি।

তাঁর কথায়, ত্রিপুরার উন্নয়ন প্রয়োজন, তবে রাজ্যের ঐতিহাসিক স্থান গুলিকে টাকা ও লাভের জন্য বিক্রি করে দেওয়া রাজ্য সরকারের উচিত নয়। এরই বিরুদ্ধে গোটা রাজ্যবাসীকে এগিয়ে এসে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানালেন তিনি।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top