News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোটে ব্যালট ফেরানোর দাবি খারিজ সুপ্রিম কোর্টের
Image

ভোটে ব্যালট ফেরানোর দাবি খারিজ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৭ নভেম্বর : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিতর্কিত আবেদনের শুনানি দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতে কে এল পাল নামে এক ব্যক্তি ইভিএমের পরিবর্তে ব্যালট পেপার ফেরানোর আবেদন করেছিলেন। কিন্তু বিচারপতি বিক্রম নাথ এবং পিবি ভারালের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয় এবং ইভিএম টেম্পারিংয়ের করার অভিযোগকে হার-জিতের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, হরিয়ানা হোক বা মহারাষ্ট্র, লোকসভা হোক বা বিধানসভা, নির্বাচনের ফল নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ইভিএম কারচুপির অভিযোগ করে সরব হয়েছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছেন অনেকে। তবে বিরোধীদের অভিযোগ বার বারই ‘অসত্য’ বলে দাবি করেছে কমিশন। এ বার কেএ পাল নামে এক ব্যক্তি সুপ্রিম কোর্টে আবেদন করে ব্যালট ফেরানোর দাবি জানান।

আগামীকাল সেই মামলার শুনানিতে আবেদনকারী জানান, গণতন্ত্র রক্ষা করতে ইভিএমের বদলে ব্যালট পেপার ফিরিয়ে আনা উচিত। তাঁর দাবি, এ বিষয়ে দেশের ১৮টি রাজনৈতিক দল সমর্থন করে। চন্দ্রবাবু নায়ডু এবং জগন্মোহন রেড্ডির মতো নেতারাও জানিয়েছেন ইভিএম কারচুপি সম্ভব! এ ছাড়াও আমেরিকার নির্বাচনে ব্যালটে হয়। মামলাকারীর দাবি, ‘‘বিশ্বের ১৯৭টি দেশের মধ্যে ১৮০টি দেশেই এখনও ব্যালটেই ভোটগ্রহণ হয়। আমাদের দেশে সেই প্রথা ফিরিয়ে আনা প্রয়োজন আছে।’’

মামলাকারীর বক্তব্য শোনার পর বিচারপতি বিক্রম নাথ বলেন, যখন চন্দ্রবাবু নায়ডু বা জগন্মোহন রেড্ডিরা ভোটে হেরে যান তখনই তাঁরা ইভিএম কারচুপির কথা বলেন। কিন্তু ভোটে জিতলে এ ব্যাপারে কোনও কথাই বলেন না। তখন তাঁদের ইভিএমে কোনও ত্রুটি চোখে পড়ে না। শুনানি শেষে মামলাকারীর আবেদন খারিজ করে দেয় বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top