News Flash

  • Home
  • দেশ
  • সম্ভলে হিংসায় মৃত্যু বেড়ে ৪, মসজিদের কাছে নিরাপত্তা আঁটোসাঁটো
Image

সম্ভলে হিংসায় মৃত্যু বেড়ে ৪, মসজিদের কাছে নিরাপত্তা আঁটোসাঁটো

সম্ভল, ২৫ নভেম্বর (হি.স.): শাহি জামা মসজিদে সমীক্ষাকে ঘিরে রবিবার অশান্ত হয়ে উঠেছিল উত্তর প্রদেশের সম্ভল। সেই হিংসার ঘটনার রেশ এখনও কাটেনি। হিংসার ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের, মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। সম্ভলে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে ১ ডিসেম্বর পর্যন্ত বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ইন্টারনেট ও স্কুল আপাতত বন্ধ রয়েছে।অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই বলেছেন, “আমাদের সাব-ইন্সপেক্টর দীপক রাঠি যিনি গতকাল আহত হয়েছেন, তিনি ৮০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জিয়া উর রহমান বারক এবং সোহেল ইকবালকে অভিযুক্ত করা হয়েছে। গতকালের ঘটনায় ১৫ জন পুলিশ আহত হয়েছেন। ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সকল অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top