News Flash

  • Home
  • দেশ
  • স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, বিশেষ প্রয়াসের কথা জানালেন মোদী 
Image

স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, বিশেষ প্রয়াসের কথা জানালেন মোদী 

নয়াদিল্লি, ২৪ নভেম্বর (হি.স.): মন-কি-বাত অনুষ্ঠানের ১১৬-তম পর্বে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিশেষ প্রয়াসের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে বলেছেন, “আগামী বছর স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী। এবার দিনটি একটু বিশেষ পদ্ধতিতে উদযাপন করা হবে। এই উপলক্ষে ১১ এবং ১২ জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে তরুণদের আলাপ-আলোচনার মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে, আর উদ্যোগের নাম ‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’। সমস্ত রাজ্য, জেলা ও গ্রাম থেকে প্রায় ২০০০ তরুণ অংশ নেবে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, আপনাদের মনে থাকবে লালকেল্লা থেকে এমন তরুণদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছিলাম আমি। যাদের পরিবারে কোনও ব্যক্তি অর্থাৎ সমগ্র পরিবারের কারও রাজনৈতিক ব্রাকগ্রাউন্ড নেই। এমন এক লক্ষ তরুণদের, নবীন যুবদের রাজনীতিতে যুক্ত করার জন্য দেশে বিভিন্ন ধরনের অভিযান চলবে। বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ এমনই এক প্রয়াস।

Releated Posts

সুরাটে ‘ভূতুড়ে’ উচ্ছেদকাণ্ডে ৫ ইঞ্জিনিয়ার বরখাস্ত, তদন্তের নির্দেশ; হাইকোর্টের নজরদারি জারি

সুরাট, ১ জুলাই (আইএএনএস): গুজরাটের সুরাটে নাসিরনগর এলাকায় শতাধিক বাড়ি ভাঙার বিতর্কিত ঘটনায় পাঁচজন সিভিল ইঞ্জিনিয়ারিং আধিকারিককে অবিলম্বে…

ByByNews Desk Jul 1, 2026

জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন, প্রযুক্তিনির্ভর সুশাসনে প্রধানমন্ত্রীর ভাবনা বদলে দিয়েছে জনপরিষেবা: রাজস্থানের মুখ্যমন্ত্রী

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে (আরআইসি) বুধবার ২৯তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন…

ByByNews Desk Jul 1, 2026

প্রিয়াঙ্ক খাড়্গের ‘নিবন্ধন’ বিতর্কের আবহে ১০ জুলাই থেকে কর্নাটকে আরএসএসের প্রান্ত প্রচারক বৈঠক

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেলগাভিতে আগামী ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী প্রান্ত প্রচারক (রাজ্য প্রচারক)…

ByByNews Desk Jul 1, 2026

ভারত-নেপাল সীমান্তে দুটি পৃথক অভিযানে ১৬ লক্ষ টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত, আটক ২

কলকাতা, ১ জুলাই: পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সংলগ্ন ভারত-নেপাল সীমান্তে দুটি পৃথক অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top