News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত দফা দাবিতে তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন সিপিআইএম-এর
Image

সাত দফা দাবিতে তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন সিপিআইএম-এর

আগরতলা, ২২ নভেম্বর: কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা সহ সাত দফা দাবিতে সরব সিপিআইএম। আজ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

এদিন ডেপুটেশনের আগে এক বিশাল মিছিল করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে হয় এক সভার আয়োজন করা হয়েছিল। সভায় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বাম বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস গৌরী দাস সহ অন্যান্যরা। অন্যদিকে সভা চলাকালীন ছয়জনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া ব্লক আধিকারিক বিপ্লব আচার্জির নিকট ডেপুটেশনে মিলিত হয়।

আজকের ডেপুটেশনের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা, রেগার কাজ ২০০ দিনের করা এবং ৬০০ টাকা মজুরি প্রদান করা সহ আরও অনেক।প্রতিনিধিদের মধ্যে ছিল সিপিআইএম নেতৃত্ব সুভাষ নাথ গায়ত্রী দত্ত সুবীর সেন হিমান রায় অরুণ দেববর্মা ও শংকর দাস।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top