News Flash

Image

হামসফর এক্সপ্রেসে আগুন, আতঙ্ক

গুয়াহাটি, ১৯ নভেম্বর : হামসফর এক্সপ্রেসে আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু, ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং যাত্রীদের নিয়ে ট্রেন বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেসে ওই আগুন লাগার ঘটনায় পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, জরুরী ভিত্তিতে ব্রেক কষতেই ট্রেনের চাকায় অত্যাধিক ঘর্ষণ থেকে আগুনের মতো জ্বলতে দেখা গেছে। কিছু সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে এসেছে। তাঁর দাবি, যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন এবং ট্রেন যথারীতি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। জানা গেছে, অসমের চাপারমুখ জংশনের নিকটবর্তী স্থানে ওই ঘটনা ঘটেছে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top