News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় প্রবেশ দায়ে আটক তিন বাংলাদেশী যুবতী
Image

ত্রিপুরায় প্রবেশ দায়ে আটক তিন বাংলাদেশী যুবতী

আগরতলা, ১৯ নভেম্বর: আবারো ত্রিপুরায় প্রবেশ দায়ে পুলিশের হাতে আটক তিন বাংলাদেশী যুবতী। তাদেরকে উত্তর জেলার ধর্মনগর রাজবাড়ী এলাকা থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনা বিবরণে জানা গিয়েছে, গত শনিবার অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন তিন বাংলাদেশী নাগরিক। সোমবার সকালে পাঁচটার দিকে এক দালাল তাদেরকে ধর্মনগর আসার উদ্দেশ্যে বাসে বসিয়ে দেয় এবং তাদের হাতে একটি কাগজে ঠিকানা লিখে দেয়। ঠিকানা অনুযায়ী তারা ধর্মনগর রাজবাড়ি এলাকায় গিয়েছিলেন। সেখানকার স্থানীয় মানুষ তাদেরকে দেখে সন্দেহ হয়। সাথে সাথে তাঁরা ধর্মনগর থানায় খবর দিয়েছেন । খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়।তল্লাশিতে তাদের কাছ থেকে ৩ টি আধার কার্ড পাওয়া যায়।

এদিকে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তাদের মধ্যে একজনের সাথে প্রেমের সম্পর্ক ছিল জলপাইগুড়ি এলাকার এক যুবককের। ওই নাবালিকা মেয়ে ওই যুবককে বিয়ে করবে বলে আসে ভারতে। ওর সাথে ওই এলাকার আরো দুই নাবালিকা মেয়েকে নিয়ে আসে ভারতে। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ।

Releated Posts

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

লিচুবাগানের দশমীঘাট পুকুরে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ অক্টোবর: লিচুবাগানের ঘোষপাড়া এলাকার দশমীঘাট পুকুর থেকে রূপক পাল নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top