News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বুলডোজারে ভেঙেছে ঘর, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার
Image

বুলডোজারে ভেঙেছে ঘর, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার

আগরতলা, ১৮ নভেম্বর : বুলডোজারে ভেঙেছে ঘর। উচ্ছেদ অভিযানে বাস্তুচ্যুত হয়েছেন গরীব অংশের জনগণ। তাই, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে দক্ষিণ রামনগরে উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা-কে চিঠি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 

ওই চিঠিতে শ্রীচৌধুরী লিখেছেন, বামফ্রন্ট শাসনামলে আগরতলায় বিকল্প জাতীয় সড়ক নির্মাণে আখাউড়া চেকপোস্ট সংলগ্ন বর্ডার গোলচক্করে দক্ষিণ রামনগরে রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণে স্থান চিহ্নিত করা হয়েছিল। ২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর নয়া সরকার ওই সড়কের নতুনভাবে শ্রেণীবিন্যাস করেছে। তাতে, অনেক পরিবারের বাড়িঘরে উচ্ছেদ অভিযানে চালানো হচ্ছে। তাঁর দাবি, উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তরা গৃহহীন হয়ে করুণ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। সিপিএম বিধায়ক সুদীপ সরকার, রামু দাস এবং প্রাক্তন বিধায়ক রতন দাস গতকাল এলাকা পরিদর্শনে গিয়ে গৃহহীনদের অসহায় অবস্থা দেখে এসেছেন। 

তিনি আরও লিখেন, বসবাসের একমাত্র সম্বল বাড়ীঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ফলে গরীব মানুষগুলো পরিবার নিয়ে সম্পূর্ণ অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছেন। অতি স্বল্প রোজগার হওয়ায় ওই উচ্ছেদকৃত পরিবারগুলির প্রায় ৯৯ শতাংশের পক্ষেই অন্য কোথাও ঘরভাড়া করে বা অন্যভাবে বাসস্থানের ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই বিপন্ন পরিবারগুলির জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান স্থগিত রাখার আবেদনে মুখ্যমন্কে চিঠি দিয়ে তিনি। পাশাপাশি, উপযুক্ত ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন তিনি। 

তাঁর কথায়, বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে পুর নিগম ও  রাজ্য প্রশাসনের তরফে নেওয়া পদক্ষেপ সম্পূর্ণ অযাচিত, নির্মম এবং অমানবিক। তাই এই বিষয়টিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top