News Flash

  • Home
  • দেশ
  • বাবা সিদ্দিকি খুনে আরও একজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ
Image

বাবা সিদ্দিকি খুনে আরও একজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

মুম্বই, ১৭ নভেম্বর (হি. স.) : বাবা সিদ্দিকি খুনে আরও একজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ধৃতের নাম সলমানভাই ইকবালভাই ভোহরা। সে গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার মহারাষ্ট্রের আকোলার বালাপুর থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে বাবা সিদ্দিকি খুনে ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ । ভোহরার বিরুদ্ধে সিদ্দিকি খুনে দোষীদের আর্থিক সাহায্য করার অভিযোগ রয়েছে।

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানিয়েছেন, ‘ভোহরা এই বছরের মে মাসে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। বাবা সিদ্দিকি খুনে অভিযুক্ত হরিশ কুমার, রূপেশ মহল এবং নরেশকুমার সিংকে আর্থিক সহায়তা করেছিল সে। অপরাধে জড়িত অন্যদেরও সাহায্য করেছে ভোহরা।’ প্রসঙ্গত, গত ১২ অক্টোবর বান্দ্রা পূর্বের নির্মল নগর এলাকায় ছেলে জিশান সিদ্দিকির অফিসের কাছে গুলি করে হত্যা করা হয়েছিল প্রবীণ এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top