News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের পাওয়ার গ্রিডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
Image

ইউক্রেনের পাওয়ার গ্রিডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

কিয়েভ, ১৭ নভেম্বর (হি. স.) : ইউক্রেনের পাওয়ার গ্রিডে হামলা চালাল রাশিয়ার ২১০টি ক্ষেপণাস্ত্র, ড্রোন। আগস্টের পর ইউক্রেনে এটাই রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা। রবিবার রাজধানী কিয়েভ সহ একাধিক শহরের পাওয়ার গ্রিডে রাশিয়ার তরফে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর জেরে বিদ্যুৎ বণ্টনের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের বহু এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন।জানা গেছে, এদিন সকালে কিয়েভ ও আশপাশের শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, ‘বিদ্যুৎ পরিকাঠামোয় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ১২০টি ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি ৯০টি ড্রোন থেকে হামলা চালিয়েছে তারা।’ অন্যদিকে, শনিবার রাতে দক্ষিণের মাইকোলাইভে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘শত্রুরা ইউক্রেনজুড়ে বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে।’ 

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top