News Flash

  • Home
  • দেশ
  • সুইচবোর্ডে আগুন, আতঙ্কে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল
Image

সুইচবোর্ডে আগুন, আতঙ্কে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল

বসিরহাট, ১৭ নভেম্বর(হি.স.):বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতীয় তলে সুইচবোর্ডে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মেল সার্জিক্যাল ওয়ার্ডের পাশে একটি ওষুধের কার্টন রাখার ঘরে প্রথমে ধোঁয়া বের হতে দেখেন কর্তব্যরত নার্সরা। দরজা খুলতেই তারা সুইচবোর্ডে আগুন জ্বলতে দেখে দ্রুত সাইরেন বাজান।

ঘটনাস্থলে উপস্থিত হাসপাতালের সুরক্ষা বিভাগের কর্মীরা সঙ্গে সঙ্গে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, রোগীর আত্মীয় এবং হাসপাতালের কর্মীদের মধ্যে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় দ্রুত খবর দেওয়া হয় বসিরহাট থানা এবং দমকল বিভাগে।

দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ ও দমকল বিভাগ।

এই ঘটনায় হাসপাতালের কর্মী কৌশিক দাস বলেন, “আমাদের তৎপরতায় আগুন বড় কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। তবে বিষয়টি খুবই ভীতিজনক ছিল।”

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের পক্ষ থেকে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top