News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় সর্বত্র বিভেদের রাজনীতি ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে শাসক দল বিজেপি : আশিস
Image

ত্রিপুরায় সর্বত্র বিভেদের রাজনীতি ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে শাসক দল বিজেপি : আশিস

আগরতলা, ১৬ নভেম্বর: ত্রিপুরায় সবর্ত্র বিভেদের রাজনীতি ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে শাসক দল বিজেপি। এর বিরুদ্ধে জনগণকে একত্রে লড়াই করতে হবে। আজ কংগ্রেসের সংহতি পদযাত্রায় শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। 

আজ খয়েরপুর বিধানসভার অন্তর্গত বৃদ্ধনগর কালীনগর এলাকা থেকে কংগ্রেসের সংহতি পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রাটি খয়েরপুরের বণিক্য চৌমুহনীতে গিয়ে শেষ হয়েছে। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ জেলা সভাপতি তন্ময় রায়, খয়েরপুর ব্লক সভাপতি ধ্রুব ধর চৌধুরী, তপন দাস, মনোরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা।

এদিন পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজ্যে অরাজকতা চলছে। প্রশাসন নির্বাক ভূমিকা নিয়ে কাজ করছে। প্রতিদিন রাজ্যে অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। কিন্তু অপরাধ দমনে পুলিশ প্রশাসনের উদাসীন মনোভাব নিয়ে কাজ করছে। এরই বিরুদ্ধে সারা রাজ্যে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সংহতি পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই সংহতি পদযাত্রা বানচাল করার জন্য গতকাল মান্দাইয়ে কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ চালিয়েছে শাসক দলের দুবৃত্তরা। তারা আসলে ত্রিপুরায় সর্বত্র বিভেদের রাজনীতি ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। 

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top