News Flash

  • Home
  • দেশ
  • অশোকনগরে রেল অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা, ব্যাপক লাঠিচার্জ পুলিশের
Image

অশোকনগরে রেল অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা, ব্যাপক লাঠিচার্জ পুলিশের

বারাসত, ১৫ নভেম্বর (হি.স.) : বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করার জেরে উত্তেজনা ছড়াল অশোকনগর স্টেশনে। ট্রেন অবরোধ করেন বেশ কয়েকজন নিত্যযাত্রী। যার ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। আপ লাইনে একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। অশোকনগর ঢোকার আগে ট্রেন আটকে যাওয়ায় খোলা যায়নি রেলগেটও। যার ফলে যশোর রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যার মুখে পড়েন নিত্যযাত্রীরা।

জানা গিয়েছে, শুক্রবার সকাল আটটা নাগাদ অশোকনগর স্টেশনে আচমকাই ঘোষণা করা হয়, ডাউন মাঝেরহাট লোকালটি বারাসত স্টেশন পর্যন্ত যাবে। সেই ঘোষণা শুনেই ক্ষোভপ্রকাশ করেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, প্রায়শই এই ঘটনা ঘটছে। বনগাঁ-মাঝেরহাট লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। শুক্রবার সেই ঘোষণার পরই অশোকনগর স্টেশনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেল অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। যার ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়েই অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, সেখানেই পুলিশের সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। প্রায় দু’ঘণ্টা বাদে অবরোধ ওঠে ও ট্রেনের চাকা গড়ায়।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top