News Flash

  • Home
  • Uncategorized
  • সংরক্ষণ ও প্রত্নতাত্বিক গবেষণার জন্য দুই শতক পর খোলা হল যীশু খ্রীষ্টের সমাধি
Image

সংরক্ষণ ও প্রত্নতাত্বিক গবেষণার জন্য দুই শতক পর খোলা হল যীশু খ্রীষ্টের সমাধি

জেরুজালেম, ৩০ অক্টোবর (হি.স.) : সংরক্ষণ ও প্রত্নতাত্বিক গবেষণার জন্য খোলা যীশু খ্রীষ্টের সমাধি।প্রায় দুই শতক পর দিন কয়েক আগেই খোলা হল জেরুজালেমের হোলি সেপালকর গির্জার নীচে একটি মার্বেল পাথরের নীচে রাখা যীশু খ্রীষ্টের সমাধি ক্ষেত্রটি। মার্বেল পাথরটি সরিয়ে কিছু জিনিস হাতে এসেছে। সেগুলি গবেষণার কাজে লাগবে।
খ্রিস্টানদের কাছে জায়গাটি পবিত্র। তাঁদের বিশ্বাস, ক্রুশবিদ্ধ করার পর ওখানেই প্রভু যীশুকে সমাধিস্থ করা হয়েছিল। সমাধিটি দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটকরা ভিড় জমান সেখানে৷ তাতে সমাধির ওপরে রাখা মার্বেল পাথরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই মেরামতির কাজ শুরু হয়েছে। সংরক্ষণ ও পুনর্নির্মাণের কাজ চলবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত৷ গির্জার গর্ভগৃহের নীচে রয়েছে সমাধিটি।
খ্রিষ্টান ধর্মের সবচেয়ে পবিত্র এই স্থানটি শ্বেতপাথর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। গত তিনদিন হল প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ ও সংরক্ষণের জন্যে সেই পাথরটি সরিয়ে দেওয়া হয়েছে । শেষবার সংরক্ষণের কাজ হয়েছিল ১৮১০ সালে। তারপর এই প্রথমবারের জন্যে সংরক্ষণ বিশেষজ্ঞরা শতাব্দী প্রাচীন যীশুর সমাধিস্থল খুলে দিলেন।
শ্বেতপাথরের ফলকটি যেখান থেকে সরানো হয়েছে, সেখানে যীশুর একটি ছবিও আঁকা রয়েছে বলে জানা গিয়েছে।শ্বেতপাথরের তলা থেকে প্রচুর জিনিষের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। সেগুলি গবেষণার কাজে লাগবে। যিশু খ্রীস্টকে আদৌ ক্রুশবিদ্ধ করা হয়েছিল কি না তা নিয়ে বিতর্কের শেষ নেই৷ তবে সংরক্ষণের কাজ শুরু হওয়ায় নতুন তথ্য সামনে আসবে বলে আশা গবেষকদের।

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top