News Flash

  • Home
  • প্রধান খবর
  • উন্নয়ন ও ঐতিহ্যকে একসাথে নিয়ে এগিয়ে যেতে আমরা দায়বদ্ধ : প্রধানমন্ত্রী
Image

উন্নয়ন ও ঐতিহ্যকে একসাথে নিয়ে এগিয়ে যেতে আমরা দায়বদ্ধ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইগাস উৎসব উপলক্ষ্যে আজ জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। উন্নয়ন ও ঐতিহ্যকে একসাথে নিয়ে এগিয়ে যেতে ভারত দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন তিনি। বিশেষত উত্তরাখণ্ডের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ইগাস উৎসবের পরম্পরায় আস্থা প্রকাশ করে বলেন, দেবভূমি আগামীদিনে আরও বিকশিত হবে। 

এক্স হ্যান্ডেলে একগুচ্ছ পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন : “উত্তরাখণ্ডে আমার পরিবার-পরিজনের সঙ্গে সমস্ত দেশবাসীকে ইগাস উৎসব উপলক্ষ্যে অনেক অনেক শুভেচ্ছা ! দিল্লিতে আজ উত্তরাখণ্ডের সাংসদ অনিল বলুনি আয়োজিত ইগাস উৎসবে যোগ দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। প্রার্থনা করি এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক এবং জীবনকে খুশিতে ভরিয়ে তুলুক@anil_baluni।”

“আমরা উন্নয়ন এবং ঐতিহ্যকে নিয়ে একসাথে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আনন্দিত যে লুপ্তপ্রায় লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত ইগাস উৎসব পুনরায় উত্তরাখণ্ডে আমার পরিবার-পরিজনের আস্থার কেন্দ্র হয়ে উঠেছে।”

“উত্তরাখণ্ডে আমার ভাই-বোনেরা ইগাস উৎসবের ঐতিহ্য ও পরম্পরাকে যেভাবে জাগ্রত রূপ দিয়েছে তা অত্যন্ত আশাব্যাঞ্জক। দেশ জুড়ে এই উৎসবের উদযাপন এই উৎসবের শক্তির এক প্রত্যক্ষ প্রমাণ স্বরূপ। আমার বিশ্বাস, দেবভূমিতে এই উৎসবের পরম্পরা আরও বিকশিত হয়ে উঠবে।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top