News Flash

  • Home
  • প্রধান খবর
  • শাহরুখকে হুমকি-কাণ্ডে রায়পুর থেকে ধৃত সন্দেহভাজন, জেরা মুম্বই পুলিশের
Image

শাহরুখকে হুমকি-কাণ্ডে রায়পুর থেকে ধৃত সন্দেহভাজন, জেরা মুম্বই পুলিশের

মুম্বই, ১২ নভেম্বর (হি.স.): বলিউড অভিনেতা শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ছত্তিশগড়ের রায়পুর থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃতকে এখন জিজ্ঞাসাবাদ করছেন মুম্বই পুলিশের কর্তারা। কী কারণে শাহরুখকে হুমকি তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

কিছু দিন আগেই প্রাণনাশের হুমকি পান অভিনেতা শাহরুখ খান। এরপর থেকেই তদন্তে নামে মুম্বই পুলিশ। রায়পুর থেকে ধৃতের নাম – ফৈজান খান। রায়পুরের এসএসপি সন্তোষ সিং মঙ্গলবার বলেছেন, “মুম্বই থেকে বান্দ্রা পুলিশের একটি টিম পান্দ্রি থানায় পৌঁছেছে। তাঁরা অভিনেতা শাহরুখ খানকে হুমকি দেওয়ার মামলায় ফৈজান খানকে গ্রেফতার করেছে… তাকে কয়েকদিন আগেই নোটিশ দেওয়া হয়েছিল। তদন্তের পর তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বইতে নিয়ে যাওয়া হচ্ছে… তার বিরুদ্ধে ইতিমধ্যেই হামলার মামলা দায়ের করা হয়েছ।”

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top