News Flash

  • Home
  • দেশ
  • ঝাজ্জারে পথ দুর্ঘটনায় নিহত  তিন, আহত আট জন
Image

ঝাজ্জারে পথ দুর্ঘটনায় নিহত  তিন, আহত আট জন

ঝাজ্জার, ১০ নভেম্বর (হি. স.) : রবিবার হরিয়ানার সাম্পলা রোডের জোন্ধি রামপুরা গ্রামের কাছে সামনে থেকে আসা একটি ট্রাক্টরের সাথে একটি দ্রুতগামী পিকআপ গাড়ির সংঘর্ষে তিনজন নিহত এবং আটজন আহত হন।  আহত সবাইকে রোহতক পিজিআই-তে ভর্তি করা হয়েছে।  তথ্য অনুযায়ী, উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার ২১ জন লোক একটি পিকআপে করে ঝাজ্জার জেলার জাহাজগড় মাজরা গ্রামে যাচ্ছিলেন।  রামপুরা গ্রামের কাছে ঝাজ্জার থেকে আসা লোহার রড বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে সাম্পলা থেকে আসা পিকআপটির সংঘর্ষ হয়।  সংঘর্ষের পর পিকআপটি উল্টে যায়।  দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শোরগোল পড়ে যায়।  স্থানীয় লোকজন পিকআপ থেকে লোকজনকে বের করে।  দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঝাজ্জার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ১০ জনকে ঝাজ্জর সিভিল হাসপাতালে নিয়ে যায়।  হাসপাতালে চিকিৎসকরা মোরাদাবাদের সম্বল এলাকার কানুধামপুর গ্রামের ক্রান্তি কুমার (৫০), শাহপুর গ্রামের মুখতারি দেবী (৫০) ও তাদের মেয়ে কনক (১৩)কে মৃত ঘোষণা করেন।   দুর্ঘটনায় গুরুতর আহতদের পন্ডিত ভগবত দয়াল শর্মা পিজিআই, রোহতকে রেফার করা হয়েছে।  পুলিশ নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top