News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভার উপনির্বাচনে – ১,৫৮৩ ভোট কেন্দ্র, ভোটদাতার সংখ্যা কম নৈহাটিতে, সর্বাধিক সিতাই, ১৯ জন রূপান্তরকামী 
Image

বিধানসভার উপনির্বাচনে – ১,৫৮৩ ভোট কেন্দ্র, ভোটদাতার সংখ্যা কম নৈহাটিতে, সর্বাধিক সিতাই, ১৯ জন রূপান্তরকামী 

কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : এই রাজ্যের ৫টি জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ১৯ জন রূপান্তরকামী এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানা গিয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১,৫৮৩টি। সবচেয়ে বেশি ভোটদাতা রয়েছে কোচবিহার জেলার (৬) – নম্বর সিতাই (তফসিলি জাতি) কেন্দ্রে। সর্বনিম্ন ভোটদাতার সংখ্যা (১০৪) – নম্বর নৈহাটি কেন্দ্রে। ওই কেন্দ্রে মহিলাদের চেয়ে পুরুষ ভোটার কম। বৈধ ভোটদাতার সংখ্যা – ১, ৯৩, ৮২৭ জন এবং ৮ জন ট্রান্সজেন্ডার রয়েছেন। অর্থাৎ মোট ১, ৯৩, ৮৩৫ জন। এর মধ্যেই ৯৬, ০৭৪ জন পুরুষ ও ৯৭, ৭৫৩ জন মহিলা ভোটদাতার নাম রয়েছে নির্বাচন কমিশনের তালিকায়। উত্তরবঙ্গের সিতাই কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা – ৩, ০৫, ৫৬৫ জন। তার মধ্যেই ১, ৫৮, ৪৭৪ জন পুরুষ ও ১, ৪৭, ০৯১ জন মহিলা ভোটার রয়েছেন। উল্লেখ্য, সিতাই ও তালডাংরা কেন্দ্রে এ পর্যন্ত নেই কোনও রূপান্তরকামী ভোটার। প্রসঙ্গত ৫ জেলার ৬ কেন্দ্রে মোট পুরুষ ভোটারের সংখ্যা – ৭, ৬৭, ৭০২ জন। মহিলা ভোটারদের সংখ্যা – ৭, ৫৪, ৩৩৫ জন। অর্থাৎ সর্বমোট ভোটার ১৫ লাখ ২২ হাজার ৩৭ জন  এবং ১৯ জন ট্রান্সজেন্ডার রয়েছেন।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top