কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : এই রাজ্যের ৫টি জেলায় ৬টি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ১৯ জন রূপান্তরকামী এবার ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানা গিয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১,৫৮৩টি। সবচেয়ে বেশি ভোটদাতা রয়েছে কোচবিহার জেলার (৬) – নম্বর সিতাই (তফসিলি জাতি) কেন্দ্রে। সর্বনিম্ন ভোটদাতার সংখ্যা (১০৪) – নম্বর নৈহাটি কেন্দ্রে। ওই কেন্দ্রে মহিলাদের চেয়ে পুরুষ ভোটার কম। বৈধ ভোটদাতার সংখ্যা – ১, ৯৩, ৮২৭ জন এবং ৮ জন ট্রান্সজেন্ডার রয়েছেন। অর্থাৎ মোট ১, ৯৩, ৮৩৫ জন। এর মধ্যেই ৯৬, ০৭৪ জন পুরুষ ও ৯৭, ৭৫৩ জন মহিলা ভোটদাতার নাম রয়েছে নির্বাচন কমিশনের তালিকায়। উত্তরবঙ্গের সিতাই কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা – ৩, ০৫, ৫৬৫ জন। তার মধ্যেই ১, ৫৮, ৪৭৪ জন পুরুষ ও ১, ৪৭, ০৯১ জন মহিলা ভোটার রয়েছেন। উল্লেখ্য, সিতাই ও তালডাংরা কেন্দ্রে এ পর্যন্ত নেই কোনও রূপান্তরকামী ভোটার। প্রসঙ্গত ৫ জেলার ৬ কেন্দ্রে মোট পুরুষ ভোটারের সংখ্যা – ৭, ৬৭, ৭০২ জন। মহিলা ভোটারদের সংখ্যা – ৭, ৫৪, ৩৩৫ জন। অর্থাৎ সর্বমোট ভোটার ১৫ লাখ ২২ হাজার ৩৭ জন এবং ১৯ জন ট্রান্সজেন্ডার রয়েছেন।

বিধানসভার উপনির্বাচনে – ১,৫৮৩ ভোট কেন্দ্র, ভোটদাতার সংখ্যা কম নৈহাটিতে, সর্বাধিক সিতাই, ১৯ জন রূপান্তরকামী
Releated Posts
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান
কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…
উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…
দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র
বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…
কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের
পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…


















