News Flash

  • Home
  • দেশ
  • প্রিন্স আনোয়ার শাহ রোডে বস্তিতে আগুন, দমকলের চেষ্টায় এল নিয়ন্ত্রণে
Image

প্রিন্স আনোয়ার শাহ রোডে বস্তিতে আগুন, দমকলের চেষ্টায় এল নিয়ন্ত্রণে

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.): কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার প্রিন্স আনোয়ার শাহ রোডে অবস্থিত একটি বস্তিতে। বিধ্বংসী আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে এক যুবক আহত হয়েছেন বলে জানা গিয়েছে এবং তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।দমকল সূত্রের খবর, সোমবার সকাল সাড়ে ৫টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের বস্তিতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত আশপাশের ঝুপড়িতে ছড়িয়ে পড়ে। এক স্থানীয় যুবক এই ঘটনায় আহত হয়েছেন। এম আর বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রায় দেড় ঘণ্টার প্রচষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।  

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top