News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রোটারি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
Image

রোটারি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

আগরতলা, ২৭ অক্টোবর : রোটারি ক্লাব অফ আগরতলা সিটি, আর এ সি আগরতলা সেন্ট্রাল এবং আর এ সি আগরতলা সিটির যৌথ উদ্যোগে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আনন্দময়ী কালিবাড়িতে রোটারি ক্লাবের ফ্রী ডক্টর ক্লিনিকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্বলন করে এদিনের রক্তদান শিবিরের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি ডক্টর নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সঞ্চয় করার উন্নত ব্যবস্থা রয়েছে, তাই রোগীদের অনেকটা সুবিধা হচ্ছে। পাশাপাশি রক্ত থেকে অনুচক্রিকা, শ্বেত রক্ত কণিকা আলাদা করার ব্যবস্থা রয়েছে বলে রোগীদের যখন যেটা প্রয়োজন সেটা সংগ্রহ করতে পারছেন। আজকের এই রক্তদান শিবিরের আয়োজনের প্রশংসা করে রক্তদাতা সকলকে ধন্যবাদ জানান তিনি।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top