News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোটের কোনও অস্তিত্ব নেই : চম্পই সোরেন 

ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোটের কোনও অস্তিত্ব নেই : চম্পই সোরেন 

সরাইকেল্লা, ২৫ অক্টোবর (হি.স.): ঝাড়খণ্ডের সরাইকেল্লা বিধানসভা আসন থেকে নিজের মনোনয়ন পত্র পেশ করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা চম্পই সোরেন। শুক্রবার সরাইকেল্লা বিধানসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন চম্পই সোরেন। নিজের জয় নিয়ে তিনি আশা ব্যক্ত করেছেন। সরাইকেল্লা থেকে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন বলেছেন, “বিজয় নিশ্চিত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে প্রবেশ করেছে এবং শুধুমাত্র বিজেপিই রাজ্যের আদিবাসীদের প্রতি ন্যায়বিচার করতে পারে, বিজেপি ৮১টি আসনেই জিতবে।” চম্পই সোরেন বলেছেন, “শুধু ঝাড়খণ্ডে নয়, সারা দেশে বিজেপির ঢেউ রয়েছে। এই ঢেউ কেউ থামাতে পারবে না। ঝাড়খণ্ডে কংগ্রেসের সঙ্গে জোটের কোনও অস্তিত্ব নেই এবং তাঁরা এই নির্বাচনে কোথাও নেই।”

Releated Posts

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026

কলকাতার শিয়ালদহ স্টেশনে খাবারের দোকানে আগুন, ব্যাপক আতঙ্ক

কলকাতা, ৩১ আগস্ট (আইএএনএস): কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন চত্বরে সোমবার সকালে একটি খাবারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 31, 2026

দিল্লির স্কুলে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার বাসচালক

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): দিল্লির বাওয়ানা এলাকার একটি বেসরকারি স্কুলে তিন বছরের এক নার্সারি পড়ুয়াকে যৌন নিগ্রহের অভিযোগ…

ByByNews Desk Aug 31, 2026

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top