News Flash

  • Home
  • দিনের খবর
  • দমদম বিমানবন্দরে উড়ান পরিষেবা শুরু, স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবাও 
Image

দমদম বিমানবন্দরে উড়ান পরিষেবা শুরু, স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবাও 

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড় ‘দানা-র প্রভাবে সেভাবে পড়লো না বাংলায়। শুক্রবার সকাল ৮টা থেকেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভুবনেশ্বর বিমানবন্দর চালু করে দেওয়া হল উড়ান পরিষেবা। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই দুই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। একাধিক উড়ান বাতিল করা হয়েছিল এর জেরে। তবে শুক্রবার সকালে ফের উড়ান ওঠানামা শুরু হয়েছে এই দুই শহরের বিমানবন্দরে।

তবে ওডিশা উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভোররাত থেকেই ভারী বৃষ্টি জারি আছে। এদিকে, স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন পরিষেবাও। ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে বৃহস্পতিবার রাত আটটার পর শিয়ালদহ ডিভিশনে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটতেই শুক্রবার সকাল থেকে লোকাল ট্রেন পরিষেবাও শুরু হয়েছে। তবে, অন্যান্য দিনের মতো যাত্রী ততটা ছিল না, তুলনামূলক কম যাত্রীই এদিন ট্রেনে যাত্রা করেছেন।

Releated Posts

ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…

ByBySandeep Biswas Jun 23, 2026

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top