News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্তর অসুস্থতা নিয়ে পাল্টা প্রশ্ন কুণালের
Image

প্রাক্তন পুলিশকর্তা পঙ্কজ দত্তর অসুস্থতা নিয়ে পাল্টা প্রশ্ন কুণালের

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.): অবসরপ্রাপ্ত পুলিশকর্তা পঙ্কজ দত্তর শারীরিক সঙ্কটের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তার জবাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

কুণাল এক্সবার্তায় লিখেছেন, “পঙ্কজদা সুস্থ থাকুন। যাঁরা এসব নিয়ে শকুনের মত মন্তব্য করছে, তারা এই ৫টির জবাব দিক।পঙ্কজ দত্তর দ্রুত আরোগ্য কামনা করি। এনিয়ে কুৎসার অপপ্রচার বন্ধ হোক।১) উনি একটি এলাকার মহিলাদের নিয়ে কুরুচিকর জঘন্য কথা বলেছেন। আইনি প্রক্রিয়ায় পুলিশ তাঁকে ডাকবে না?২) এত বড় পুলিশ অফিসার ছিলেন, আর পুলিশ একদিন ডাকলেই অসুস্থ, বিশ্বাসযোগ্য?৩) পুলিশ ডাকায় যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে তা নিয়ে মেডিকেল রিপোর্টসহ কোর্টে যাননি কেন?৪) পুলিশ ডাকায় যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে অসুস্থতা নিয়ে আবার টিভি চ্যানেলে গিয়ে চেঁচালেন কেন? কেনই বা ভাষণ দিতে বেনারস গেলেন?৫) এই অসুস্থতার জন্য পুলিশ ডাকা দায়ী হলে তাপস পাল, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আমেদের জন্য একই যুক্তিতে কি সিবিআই দায়ী নয়?

Releated Posts

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026

ভুয়ো ভারতীয় পাসপোর্টে বিদেশ সফর, মুম্বই বিমানবন্দরে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

মুম্বই, ২৭ জুলাই (আইএএনএস): ভুয়ো নথির ভিত্তিতে ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ সফরের অভিযোগে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top